জীবন একদম সমুদ্রের মতো।
দূর থেকে দেখতে ভারী সুন্দর লাগে।
কিন্তু কাছে থেকে তার চেয়েও ভয়ংকর।
কখনো শান্ত, একদম বিশ্বাসযোগ্য।
কখনো উত্তাল! ধ্বংসাত্মক!
আবার কখনো জোয়ারভাটা লেগে যায়!
বাঁচবো নাকি মরবো, ঠিক এমন আশঙ্কা।
ফের মানুষ সমুদ্র ভালোবাসে।
ফের বাঁচতে শেখে, স্বপ্ন দেখে।
মানুষ তবুও জীবনকে মেনে নিতে শেখে।
যেমন ডুবে যাওয়ার শঙ্কাতেও সমুদ্র একটি পর্যটনকেন্দ্র।
— জীবন এক সমুদ্র
Tags:
জীবন ও বাস্তবতার কবিতা