কবিতাঃ এক গল্পের দুই উপসংহার

তুমি পালতোলা নৌকো সাজিয়ে বেনারসি,
টিপটিপ বৃষ্টিতে আকাশও তখন কাঁদে।
আমি একরঙা শাড়িতে —
কাঁধে বয়ে নেওয়া গাড়িতে।

তুমি নরম তোষকের বিছানায়,
আমার কবরের মাটি বৃষ্টিতে ভিজে যায়।
আমি যখন কাদামাটির বুকে শুয়ে,
তখন তুমি বাসরে।

বাইরে তখন প্রবল হাওয়া!
আমার দাফন যতো দ্রুত যায় করা।
দ্রুত যে যার ঘরে যায় ফিরে।
আর তোমার সঙ্গী তোমার স্বপ্নের
ঘরের খিল দেয় এঁটে।

আলোহীন অন্ধকারে চোখ মেলে দেখি চারপাশ —
কেউ নেই! নেই কেউ!
তোমার বুকে শুয়ে তার কী তৃপ্তি।
আর আমি একা, বড় কষ্টে আছি প্রিয়া!
তবুও তোমাকে বলবার মতো নেই কোনো শক্তি।

তুমি আর আমি চরিত্রের গল্প যদিও এক।
বিধাতা লিখেছেন এমনই!
উপসংহারে তাই আমাদের দুজনের আলাদা বাঁক।

— এক গল্পের দুই উপসংহার

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status