সেদিন সমুদ্রে জল ছিলো না!
পাহাড়ের ছিলো না মাটি।
অরণ্যেও ছিলো না কোনো বৃক্ষ!
সে রাতে আকাশে ছিলো না নক্ষত্র!
কিংবা জোছনা রাত!
তবুও দেখতে পাই নি কোনো চাঁদ।
কী অবাক হচ্ছো খুব?
আমিও অবাক হয়েছিলাম সেদিন।
সেদিন তুমি আমার প্রেমিকা ঠিকই ছিলে।
কিন্তু তোমার মাঝেও ছিলো না কোনো প্রেম!
তবুও মেনে নিয়েছিলাম চোখ বুজে সব।
— বেমানান মান্যতা
Tags:
কবিতা