বিপরীত শব্দ

পৃথিবীর অসুখ


আমাদের সমস্ত স্বীকারোক্তিতে খলনায়ক পৃথিবী।
এখানে যত রক্তের হোলিখেলা,
স্বার্থের যুদ্ধ, একলা জিতে যাবার যত চেষ্টা।
একদিকে আমরা যারা তাঁকে খলনায়ক বানাচ্ছি,
আবার আমরাই তান্ত্রিক!
দারুণ ভঙ্গিমায় করছি স্বার্থ জেতার সাধন।
পৃথিবীর কী দোষ? সে তো দর্শক ন্যায় চেয়ে দেখে।

ততোদিনে পৃথিবীর তুমুল অসুখ হয়েছে।
হাচিতে তাঁর বেড়িয়ে যাচ্ছে মানুষের তাজা রক্ত।



নিলাম


পৃথিবী আমাকে দেখাচ্ছে তার নিলামের শপথ!
এদিকে জামানা একটুও বদলায়নি, বুঝেছো?
বড় ভাই হয়ে দেখলাম,
মানুষ আজও মেয়ের পৈতৃক সম্পত্তির ভার কতো খুঁজে!
আমরা আজও আত্মীয়তার যোগ্যতা রাখি না।



আমরাও কত একা


কোথাও কেউ নেই! কত ভীষণ শান্ত-সরল।
একা খুঁজো এবার কেন বাঁচবে।
এতদিনে তো বাঁচবে বলেই মরে গিয়েছিলে!
তুমি আর আমি, মাতৃগর্ভ আর কবর।
আমরাও কত একা!



ঘৃণার আস্তরণ


বুঝলে? ভালোবাসা হারিয়ে গেছে,
যেমন কচুরিপানার নিচে পুকুরের কালো জল।
নরম সুরে, কিংবা দক্ষ হাতে এই প্রাচীর সরিয়ে দিও না!
ভেতরে এখনো সেই একই দহন আর তীব্র মায়া,
শুধু ঘৃণার আস্তরণ দিয়ে আছে।



কিসের প্রেমিকা


একটা মূর্খপল্লীর প্রেমিক!
যে বুঝে না সামাজিক জীবন, আদবকায়দা।
যে মনে করতো,
ভালোবাসলে তোমাকে তার একান্ত হতে হবে।
তুমি মুক্তমনা রূপসী।
ঠিকই করেছো তাকে ছেড়ে এসে।
এ যুগে একাধিককে ভালো না বাসলে তুমি কিসের প্রেমিকা!



কথার তীর


আমরা মানুষ মুখ চেপে ধরতে পারি না।
মানুষ মুখ আমাদের গলা ঠিকই চেপে ধরে।
তাদের বলা কথাগুলো দীর্ঘদিন বিঁধে থাকে হৃদয়ে।
একদম তীরের মতো!



বিবর্ণ জীবন


চতুর্দিকে উৎসবে মাতোয়ারা মানুষ।
কিন্তু তাদের মাঝে আমি আমাকে খোঁজে পাই না!
জীবন কতোটা বিবর্ণ হয়ে গেছে।
কেমন যেন একঘেয়ে আর আমি যেন একা!
অথচ সব মানুষই ফুলের জীবন চায়!
যেখানে আনন্দগুলো মৌমাছি হয়ে আসবে।



বিপরীত শব্দ


যেমন দেখেছি আমরা বেদানা।
অথচ ভেতর তার দানায় ভর্তি!
আমরা আরও বলেছি, ভালো আছি।
অথচ ভেতরে যখন আস্ত দোযখ!

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status