প্রজাপতির জীবন

নিশ্চয়তা


অপেক্ষা অনিশ্চিত!
যে অপেক্ষা করে এবং যার জন্যে এই অপেক্ষা —
উভয়েই খুব ভালো করেই জানে তা।
অপেক্ষায় থাকা মানুষের বুকের ভূমি —
কদম ফেলবে কি না উপেক্ষাকারী মানব,
এর কোন নিশ্চয়তা নেই!

তবে যে মানুষ অপেক্ষা করে সে ভাবে,
নিশ্চয়তা তো জীবনেরও নেই!
তবুও মানুষের বাঁচার কত বেকুলতা।
আর একসাথে বাঁচবার জন্যেই তো এই অপেক্ষা।



আপন ঠিকানা


তোমার নাম লিখে আসমানে উড়ানো ফানুস —
আর তোমার নাম হৃদয়ে রাখা মানুষ।
তুমি জানো না!
আগুন নিভে যায়, ফানুস আর উড়ে না।
কিন্তু মানুষটা উড়ে!
তোমার আসমানে খুঁজে আপন ঠিকানা।



তাহার খুঁজে


কেমন যেন পেছন থেকে ডাকে।
অন্ধকারে চেনা যায় না তার মুখ।
আমি কাছে গেলাম!
সে আমার হৃদপিণ্ডে হাত দিলো।
নিরবতা ভেঙে এক মোলায়েম কন্ঠ —
বলে উঠলো, এটা আমার।
এরপর সে হাওয়ায় মিলিয়ে গেলো!
আজও আমি তাহার খুঁজে!



অপ্রেমহীনতার অভিশাপ


শেষদিন শেষ সেই কবেকার বেলা।
আজও আমি সাঁতরাই।
ওগো, এই বেলা কাটবে কবে জানো তুমি?
আমার কি আর এই সমুদ্র পাড়ি দেওয়া হবে না?
আমি বড্ড ক্লান্ত!
কবে নামবে কপাল থেকে অপ্রেমহীনতার এ অভিশাপ?



প্রজাপতির জীবন


আমি কাঁচের বোতলের মধ্যে থাকা সুন্দর প্রজাপতিটি!
অথচ আমার জীবন যে কাঁচের বোতলে —
সে তো শুধু তুমিই।
তোমার বাহিরে যাওয়ার সাধ্য আমার নেই।



একটা ছাদের আক্ষেপ


আমরা থেমে গেছি।
কুরুক্ষেত্র শান্ত হয়ে গেছে।
আর কোন যুদ্ধ নেই এ প্রান্তরে।
শোকোচ্ছ্বাস চলমান!
শীঘ্রই যার যার জীবন বাঁক নিয়ে নিবে!
আমাদের গন্তব্যই যেন উলটো মেরুর পথ।
অথচ এতকিছুর পরেও আক্ষেপ!
আমাদের একটা ছাদ হলো না।



বৃথা বেদনা


তোমারে দেখিতে আমার মনপোড়া যত আক্ষেপ,
যত তিক্ত ব্যথা।
যতবার আমার হৃদয় দাফন হয়েছে নির্ঘুম কালোরাতে।
সেই তুমিই অন্যকারো বাসরের অতিথি।
এরপর যদি আমাদের আবার দেখা হয়েও যায় —
নতুন তীক্ষ্ণ যে ব্যথার উদ্ভব হবে ফের।
পূর্বের সমস্ত বেদনা বৃথা যাবে নেহাৎ।

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status