কবিতাঃ প্রাণহীন যন্ত্র

পাহাড়ের মতো স্থির,
পাথরের মতো কঠিন,
মরুর মতো প্রাণহীন।
একদম স্তব্ধ, শুনশান —
গলায় ঝুলে নিয়ন্ত্রকের রশি।

একবার আমি হই পোষ্য কুকুর —
আবার কখনো লাগাম দেওয়া ঘোড়া।
আমি আবার কখনো গাধা!
যে প্রচণ্ড ওজন সয়ে নিতে পারে নিজ কাঁধে।
কখনো নিজের পাপ —
কিংবা হোক না অন্য কারও পাপের বোঝা।

আমি হেঁটে চলছি তো চলছিই।
আমার কোনো প্রতিবাদও নেই।
আমি এক প্রাণহীন যন্ত্র।
আসো, লাথি দিয়ে তৃপ্তি নাও বরং।
তবুও যদি আজ আমি প্রতিবাদী হই!

— প্রাণহীন যন্ত্র

1 تعليقات

أحدث أقدم
DMCA.com Protection Status