আমরা একবার ভালোবেসেছিলাম।
সেই বহুদিন আগে!
আমরা একবার আলিঙ্গনে আবদ্ধ ছিলাম।
সে কবেকার কথা!
এরপর বহুদিন আমাদের দেখা হয় নি আর।
কতদিন আমাদের ভালোবাসা হয় নি কেউ কাউকে।
আমরা একবার কথা দিয়েছিলাম।
আমাদের বাঁচবার দিনগুলোর কথা।
কিংবা মৃত্যু! যদি প্রেম হারিয়ে যায়।
আমরা এখনো বেঁচেই আছি।
আমাদের ঘর তো হয়ই নি।
আমাদের কবরও তো হলো না।
— মিথ্যে কথা দেওয়া
Tags:
বিরহ-বিচ্ছেদের কবিতা