কবিতাঃ আমার ভেতরের বসতিতে

তুমি নেই, আমি খুব করেই জানি।
কেবল কি আমিই?
জানে আমার সঙ্গে সম্পৃক্ত সমস্ত সত্তা।
কেবল কটাক্ষেই মনে পড়ে, তুমি নেই।
অথচ আমি তা অনুভব করি না।

চোখ বন্ধ করলেই যে মুখখানা ভেসে ওঠে,
যে কণ্ঠ বাতাসে ভেসে এসে আমার কর্ণদ্বারে শীতল অনুভূতি জাগায়।
যার গায়ের সুবাস আজও লেগে আছে শার্টের হাতায়।
আমার ভেতরের বসতিতে যে এখনো রৌদ্রস্নানরত, সে নেই!
আমি তা কখনোই বিশ্বাস করি না।

তুমি এমনভাবে আজও মিশে আছো আমার প্রান্তরে —
স্বয়ং তোমার চলে যাচ্ছি বলাটাও আমার কাছে মিথ্যে মনে হয়।
এরপর আর কে পারবে বলো,
আমার ভেতর থেকে তোমাকে আলাদা করতে।

— আমার ভেতরের বসতিতে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
DMCA.com Protection Status