কবিতাঃ ভুল প্রেম

চামড়ার জুতো খুলে একদম লালচে মাটি —
তোমার পায়ে মাড়িয়ে যাও আমার বুক।
দোলনায় উঠেই তোমার বেসামাল পা,
হাওয়ায় দুলছে সামনে-পেছনে।

তোমার পা থেকে ছিটকে পড়ছে আমার বুকের বালি।
হৃদয় থেকে আমিও ছিটকে গেছি বহুদূরে।

হায়, এ আমি কী করলাম!
কার ঘর বাঁধতে উন্মুক্ত করে দিলাম বুকের জমি?

— ভুল প্রেম

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status