কবিতাঃ স্মৃতির বাহক

আকাশের ওই দূরের নক্ষত্র!
বলা যায় কেবলই অতীত।
তবুও দেখো, রাতের আকাশে কী অপরূপ লাগে!
তার ভেতরেও লুকিয়ে আছে সহস্র যুগের স্মৃতি।

তেমনই কিছু অতীত মানুষের জীবনেও থেকে যায়।
যদিও অতীত কেবলই অতীত!
যার কোন জোরালো অধিকার নেই।
তবুও মানুষের মনে অগণিত স্মৃতির ঢেউ তুলে যায়।

সে কারণেই ছেড়ে যাওয়া মানুষদের আমার নক্ষত্রই মনে হয়।
তারা যতই অতীত হোক,
তারাই আবার স্মৃতির বাহক।

— স্মৃতির বাহক

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status