কবিতাঃ শূন্য অন্তঃসার

আকস্মিক এক রূহ এলো মোর গাত্রে!
সম্মানিত অতিথি মোর।
জলনাস্তা দেই তাহারে, বলো কোন পাত্রে?

বলিলো মোরে, শুনো ওগো,
পৃথক দেহ মোদের, একটিই কিন্তু প্রাণ।
ভালোবাসিবো, বাসিবো, রাখিবো হৃদয়ে,
হতে দিবো না তোমারে অম্লান।

দেহ মোর পুড়ে যায়!
ওগো প্রেমিকা, গায়ে মোর প্রেমের জ্বর এলো বুঝি।
পাপ নয়, কেবল ভালোবাসি।
আমি দিবারাত্রি তোমারেই তাই খুঁজি!

দীর্ঘসময় চলিয়া যায়।
কী বীজ বপন করিয়া গেলা,
কোন মধুকণ্ঠে দিলা সেথায় এমন উর্বর সার?
তুমি নেই, নেই কিছুই।
প্রেম নেই, বেঁচে নেই আমিও।
যেন প্রাণহীন মোর দেহ, শূন্য অন্তঃসার।

— শূন্য অন্তঃসার

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status