তোমার কি মনে হয়,
মানুষ সত্যিই কিছু বুঝে না?
মানুষ যখন কাউকে দান করে,
তার পূর্ণ বিশ্বাস থাকে,
সত্যিই উপরওয়ালা একদিন এর বিনিময় দেবেন।
সে মানুষই যখন আবার কাউকে ঠকায়,
সে কি আসলেই ভাবে,
উপরওয়ালা এবার এর বিনিময় দেবেন না?
সৎ কাজের বিনিময় আছে,
অসৎ কাজের কি নেই?
আসলে সে সবই জানে,
কিন্তু নিজের স্বভাব তাকে বন্দি করে রেখেছে!
যেখান থেকে সে কোনোভাবেই বেরোতে পারে না।
— স্বভাবের বন্দি
Tags:
কবিতা