কবিতাঃ বৃথা

প্রেম, যত্ন, আবদার —
নিজের সর্বোচ্চ চেষ্টাতেও যাকে ধরে রাখতে পারি নি।
সেই আমাকে বলল,
আমি নাকি তাকে ভালোবাসি নি,
আমি তাকে গুরুত্ব দিই নি।

আমি শুধু হাসলাম।
বললাম, সমুদ্র থেকে এক বালতি জল যে মানুষ মরুভূমি পর্যন্ত বয়ে আনে,
সে জানে, আগ্রহে আর প্রচেষ্টায় তার কোনো কমতি ছিল না!
অথচ এইটুকু জলে কি আর মরুভূমির তৃষ্ণা মেটে?

বৃথা!
বৃথা প্রেম, জীবন এবং প্রচেষ্টা।

— বৃথা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
DMCA.com Protection Status