সমুদ্রে ডুবে যেতে থাকা তরী,
দেয়ালে টানানো ঘড়ি।
কেউ জানে না, কবে থামবে বুকের ঝড়!
যখন বুকে পাথর বসিয়ে দেওয়া,
ঘড়ির সময় প্রতিকূলে,
আর আমার জীবনের তরী জলে প্রায় ডুবে যায়।
সাঁতার কেটেও পালাবার পথ নেই,
গলায় ঝুলে থাকে পরিবার।
যদি দূরে তোমাকে দেখি তুমি হাত বাড়িয়ে,
হাওয়ায় দুলছে তোমার এলোকেশ।
আমি আরও একবার বাঁচতে চাইতাম!
হয়তো তুমি আবার ব্যথা দেবে জেনেও।
জানি, তারও পথ নেই!
এলোকেশীর কেশে আজ অন্য কারো শখ বেশ।
প্রেম জন্মাক আরও একবার!
আরও একবার তুমিও জন্মাও, আমিও।
আমি আবার ব্যথা পাই, আর তুমি পাও সজীবতা।
ব্যথা দেওয়ার জন্যে হলেও যতোটা সজীব প্রাণ লাগে।
— আরও একবার
Tags:
কবিতা
অনেক সুন্দর কবিতার কথা গুলো❤️
উত্তরমুছুনধন্যবাদ ❤️
মুছুনআপনার লেখা অনেক ভাল্লাগে!.... 🌻
উত্তরমুছুন