কবিতাঃ সুন্দর সুবহে সাদিক

তোমার জন্য এক সুন্দর সুবহে সাদিক,
মুক্তির তৃপ্তিতে এক শান্ত নিশ্বাস।
যখন তুমি আকাশে তাকিয়ে চোখ বুজে আছো,
তোমার কানে তখনও বাজছে আমার মৃত্যুর খবর।
তোমার ভেতরেও কে যেন বলছে,
ঠিক যেমনটা চেয়েছিলাম, আজ হলো!

তখনো মসজিদের মাইকে আমার জানাজার ঘোষণা হচ্ছে!
আর এদিকে তুমি স্বামীর জন্য চা বানাবার কথা ভাবছো।
ভাবছো, তোমার বড্ড লজ্জা লাগবে।
গতকালই সবে বিয়ে হলো!

কবিতাঃ সুন্দর সুবহে সাদিক

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status