পথের ধারে ভিক্ষুকের হাতে বাজতে থাকা ভায়োলিন,
আমি সে অবোধ ছোকরা!
যে এর আগে শোনে নি এমন সুর,
দেখে নি এমন কোনো বাদ্যযন্ত্র।
যতক্ষণে আমি সে সুরে বিভোর,
ততক্ষণে তোমার কাজল দেওয়া শেষ।
এবার তুমি যখন তাকালে আমার দিকে,
তোমার চোখের জলরাশিতে ডুবে যাচ্ছিলো এক যুবক।
আমি চেয়ে চেয়ে দেখছি সেখানে আমাকেই!
সত্যিই প্রেমিকার চোখে দারুণ নেশা আছে।
কেউ কেউ বলে, হারিয়ে ফেললে দ্বিগুণ!
অথচ আমি দেখছি কি জানো?
পেয়ে গেলেও বোধহয় তার বহুগুণ।