কবিতাঃ মনেও রাখো?

প্রেমিকা, যতোটা চোখে দেখো —
ততোটা কি ভেবেও দেখো?
যতটা শুনে থাকো,
ততটা কি বুঝেও থাকো?

তুমি কি সত্যিই শুধু যন্ত্রণা?
কিঞ্চিতও কি নও প্রেমময়ী?
নাকি তুমি ঠিকই দেখো, ঠিকই শোনো —
তবে যা দেখাও, তা নিছক কোনো বাহানা?

প্রেমিকা, যতোটা মগজে থাকো,
ততোটা কি মনেও রাখো?
আজ উত্তর দিতেই হবে তোমার,
নাহলে তোমার যেতে মানা।

— মনেও রাখো?

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status