কবিতাঃ কর্তাদের দখলদারিত্ব

গুল্লি খেলতে খেলতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যে হলো।
ছেলেটির ভয় হচ্ছে, বাড়ি গেলে মা খুব বকবে তাই!
মা স্বপ্ন বুনতেন, ছেলে পড়া শিখে নিষ্ঠাবান হবে একদিন।
কর্তার বাড়ি ফরমায়িশ খেটে তাই খাতা-কলমের বায়না মেটান।
ছেলেটিরও জেদ ছিল প্রবল, একদিন সে নিজেই ইতিহাস হবে।

মায়ের ভয়ে হাত-মুখ ধুয়ে নিভৃতে পড়তে বসলো সে।
কিন্তু কলম হাতে নিতেই কর্তার গুলিতে ভেঙে গেলো নিব।

ওরা শব্দকে ভয় পায়, ওরা ভয় পায় কাগজে ফুটে উঠা অক্ষরকে!
কারণ ছেলেটি লিখতে শুরু করলেই তো খসে পড়বে মুখোশ,
সমাপ্ত হবে যুগের পর যুগ ধরে চলা তাদের এই অবৈধ দখলদারিত্ব।

কবিতাঃ কর্তাদের দখলদারিত্ব


প্রথম প্রকাশঃ পহেলা জুলাই, ২০২৫

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status