কাঁটার প্রতি প্রেম

কাঁটার প্রতি প্রেম


আমি তোমাকে ভালোবাসি।
একদম অনেক বেশি!
তোমার কল্পনারও বাইরে!
কিন্তু তুমি তো কাঁটা জানো?
যতো বেশি বুকে চেপে রাখবো,
ততো বেশি ব্যথাই শুধু পাবো।
আবার যতোটা বিঁধে গেলে,
ব্যথা পাবার ভয়ে সেটাও টেনে বের করতে পারি না!



অভিশপ্ত জীবন


যত ভুল হওয়ার ছিল,
জীবনে ঘটে গেছে তারও বহুগুণ।
জীবন বুঝে নি, ছিল কি না সহ্যক্ষমতা।
এমন কি যা আমি স্বপ্নেও ভয় পেতাম,
হয়ে গেছে তার চেয়েও বেশি, অনেক বেশি।



সফলতা


মানুষ সফলতা বলতে বোঝে —
সুন্দর ক্যারিয়ার, বাড়ি-গাড়ি, টাকাপয়সা।
আমার কাছে সফলতার হিসেবটা একটু আলাদা।
আমি সফলতা বলতে বুঝি তোমাকে।
তোমার সঙ্গে এক গৃহে ভাগাভাগি সংসার।
দু'দিনের দুনিয়ায় সফলতার —
এর চেয়ে নিখুঁত সংজ্ঞা আমার আর জানা নেই।



দুঃখের মায়া


এ আঁধার কাটবে জানি একদিন।
আলো এসে মুছে দিবে কালোছায়া।
একদিন হাসবো আমিও,
কাটাবো দুঃখের প্রতি সব মায়া।
আমিও দুঃখকে ছেড়ে যাবো একদিন!



ভিন্ন শহরে তুমি


অপেক্ষার ডাক বক্সে ধুলো জমে গেছে।
তোমার বলা শব্দেরা কাকের মতো!
শহরে এখন তাদের আর দেখা যায় না,
কোথায় যেন বিলুপ্ত হয়ে গেছে।
ল্যাম্পপোস্টগুলোও ফাঁকা দাঁড়িয়ে আছে।
তড়িৎগতিতে তুমি চলে গেলে —
ভিন্ন কোনো শহর আলোকিত করতে।



নিজের


পথিক, হাঁটলে ভুল পথে —
আর দোষ দাও ভাগ্যের।
কেন? নিজেকে দোষী ভাবতে ভয় হয়?
ব্যর্থতাকে উদযাপনের চেয়েও বেশি?
অথচ দায় তো তোমারই নেওয়ার কথা ছিল।
যেমন সাফল্য তুমি নিজের দাবি করো।



প্রেম এবং বিপ্লব


আমি এসেছিলাম বিপ্লবী হতে।
কিন্তু প্রেম আমাকে তার পোষ্য বানিয়েছে।
অভিযোগের বিষয় এটাই,
আস্তে ধীরেই জীবন ঠিক কেটে যাচ্ছে!
এদিকে আমি না পেয়েছি প্রেম,
না হতে পেরেছি বিপ্লবী।



মা


আমার খোদা জানেন, খোদা জানেন,
আমি কতো আতঙ্কিত ছিলাম!
আমি সেদিন বলেছিলাম,
হে অধীনশ্বর, আমি যাবো না তোমার থেকে।
ওখানে আমার খেয়াল কে রাখবে,
কে আমাকে ভালোবাসবে, যত্ন নিবে।
খোদা বলেছিলেন,
হে মানবসন্তান, আমিও তোকে বড্ড ভালোবাসি রে।
আমি তোর থেকে অনেক বেশি জানি বলেই —
তোকে তোর মায়ের গর্ভে বড় করছি।
আমার পরে সে দাত্রীই তোর যত্ন নিবে।
তুই ঋণী থাকবি, আমি আবার তোকে জিজ্ঞেস করবো।

إرسال تعليق

أحدث أقدم
DMCA.com Protection Status