আমাকে বাল্যকালে শেখানো হলো,
অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে।
বালেক হবার পর আবার বলা হলো,
প্রচুর সম্পদ উপার্জন করো।
আমাকে শেখানো হলো,
অন্যের উপকারে আসতে হবে।
আবার আমাকেই আগে নিজের স্বার্থ ভাবতে বলা হলো।
আমাকে শেখানো হলো, নিজের মতো হও।
অথচ পরে প্রশ্ন করা হলো,
“ওর” মতো প্রতিষ্ঠিত হতে পারো নি কেন?
মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হলো,
ফের অমানুষিক গোলামিতে বাধ্য করা হলো।
আশ্চর্য মিথ্যুক আমার চারপাশ।
তাদের সাথেই পৃথিবী ভাগ করে বেঁচে আছি আমি।
- চারপাশে মিথ্যুক
Tags:
কবিতা