কবিতাঃ প্রার্থনা

জ্যোৎস্না রাত আমি দেখি নি, মাবুদ।
আমি লিখি নি প্রেমময় কোনো কাব্য।
আমি দেখি নি আমার শরৎকাল।
জ্যৈষ্ঠের মাঠের মতো উত্তাপে জ্বলেছি কেবল।

আমি খুঁজি নি আমার কবর।
আমিই নিই নি আমার মনের খবর।
জীবন যেভাবে টেনেছে আমাকে —
কেবল হাজিরা দিয়ে গেছি তার ডাকে।
অতঃপর আমাকে ক্ষমা করো, হে দয়াময়।
তোমার আশ্রয় ছাড়া আমি যে কিছুই নই।

— প্রার্থনা

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন
DMCA.com Protection Status