কবিতাঃ জায়গার অভাব

ঘুনে খাওয়া আসবাবগুলো রাখারও একটা জায়গা থাকে।
একদম ফেলনা, মাপে না হওয়া চুড়িগুলোরও।
কিংবা পছন্দের জামা জুতোর সঙ্গে থাকা ব্যাগ,
বইয়ের ভাঁজে যত্ন করে রাখা কিছু ময়ূরপালক!
এসব কিছু রাখারও একটা জায়গা তোমার আছে।

কিন্তু তোমার স্মৃতিতে আটকে গেছে যে মগজ,
একদম থমকে যাওয়া সময়,
যে হৃদয় জমে গেছে একখণ্ড বরফের মতো!
সে হৃদয় আর মগজ যে মানুষটার,
তাকে জায়গা দেওয়ার জন্য ছিলো না তোমার একটি বিশ্বস্ত বুক।

— জায়গার অভাব

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
DMCA.com Protection Status