কবিতাঃ একবার থামো

বড্ড অন্ধকার ঘর!
হৃদয় জ্বলছে একা।
বাইরের কারো কোনো খোঁজ নেই!
ওদিকের দরজায় আবার কে?

আমার শ্বাসের শব্দ,
আর কারো পায়ের আওয়াজ।
দিব্যি শোনা যাচ্ছে,
হৃদয়ের ভেতর কেউ দৌড়ে বেড়াচ্ছে।
শ্বাসে শ্বাসে শব্দ ভেসে আসছে।
একবার থামো!
বুকের আগুন নিভিয়ে দাও।

— একবার থামো

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
DMCA.com Protection Status