কবিতাঃ তোমাকে চাই

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে নাকি জিজ্ঞেস করা হয়,
তার শেষ ইচ্ছে কী!
তুমি চলে যাওয়ার আগে যদি আমাকে একবারও জিজ্ঞেস করতে,
আমি কী চাই?
আমি বলতাম, তোমাকে।

আমি আমার হৃদয়কে দ্বিখণ্ডিত করতাম।
আমি বলতাম, ঠিক যেখানে তুমি, আবার আসো।
তারপর তা পুনরায় সেলাই করে নিতাম,
যেন তুমি আর বেরোতে না পারো।
এরপরও আমি তোমাকেই চাইতাম।

— তোমাকে চাই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
DMCA.com Protection Status