বিশ পেরিয়ে বাইশে দাঁড়িয়ে আমি।
সেই একই রাস্তা, দেয়াল আর গ্রাফিতি।
একই শহর, একই আকাশ।
যেখানে আজও আমি আমাকে খুঁজে ফিরি,
যেখানে আমার শেষ হাসি হারিয়েছি।
আমি জানি তা আর ফিরে পাওয়ার নয়।
তবু আমার বিশ্বাস, তুমি এ পথে আবার ফিরে আসবে।
ততদিনে আমার লম্বা চুল-দাঁড়ি, ময়লা দাঁত।
তোমার কোলে ফুটফুটে পুত্র, স্বামীর হাতে হাত।
লোকে আমাকে তখন পাগল বলে,
আর তুমি ততদিনে ভালো মা।
নতুন এক গ্রাফিতি হয়েছে দেয়ালে, বুঝলে?
তোমার পুত্রের বয়স যখন বাইশ,
সে এখানে একই জায়গায় দাঁড়াবে!
এ চিত্র বোঝার ক্ষমতা তার মধ্যে আছে, বিশ্বাস করো।
- বিশের পরে বাইশ
Tags:
কবিতা