কবিতাঃ বাবার উক্তি

আমার বাবা যখন বুঝতে পেরেছিলেন,
আমার ভেতরে এক মহাপ্রলয় চলছে।
আমার বাবা ক্রন্দনরত স্বরে সেদিন বলেছিলেন,
“বাবা, দুনিয়া তো আগের মতো নেই!
মানুষকে মনে জায়গা দাও, ভালোবাসো।
কিন্তু নিজের জন্যেও একটু জায়গা রেখো।
নয়তো মানুষ বদলে গেলে বাঁচবে কীভাবে?”

আমি উপলব্ধি করি।
প্রত্যেকটা শব্দ উপলব্ধি করি।
কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে!
আর আমিও বেঁচে নেই।

কবিতাঃ বাবার উক্তি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
DMCA.com Protection Status